জ্বলন্ত সিগারেট গুঁজে দিয়ে দেখালেন যে সেই খুশি সিগারেটে ঘন ঘন টান দিচ্ছে। অর্থাৎ এই ঘটনার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করলেন যে, ‘তন্ত্র এখনও জাগ্রত’।
‘বর্তমান’-এর মতো একটি জনপ্রিয় পত্রিকায় খবরটি প্রকাশিত হওয়ায় স্বভাবতই জনমনে বিশেষ গুরুত্ব পেয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে আমার ও আমাদের সমিতির মতামত জানতে চেয়ে রাশি রাশি চিঠি এসেছে। গত ২৫ ফেব্রুয়ারি লেকটাউন বইমেলার সাংস্কৃতিক মঞ্চে আমাদের ‘অলৌকিক নয় লৌকিক’ অনুষ্ঠানে তিনজন জাগ্রত নরমুণ্ডের সিগারেট টানার প্রসঙ্গটি উত্থাপন করে ব্যাখ্যা চান। কারণ ইতিপূর্বে অন্য একটি পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছিল। একজন তো ওই পত্রিকার কাটিং পর্যন্ত হাজির করেছিলেন। সাধারণের মধ্যে বিভ্রান্তির অবসানকল্পে ‘ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র সাধারণ সম্পাদক হিসেবে নির্মলানন্দকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তিনি নিরপেক্ষ স্থানে প্রকাশ্য সমাবেশে কৌশল ছাড়া মড়ার খুলিকে দিয়ে সিগারেট টানাতে পারলে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি ও সমিতির কয়েকশো সহযোগী সংস্থা এবং শাখা সংগঠন তাদের সমস্ত রকম অলৌকিক-বিরোধী কাজকর্ম থেকে বিরত থাকবে। প্রণামী হিসেবে আমি দেব ৫০ হাজার টাকা।
এই চিঠিটি 'বর্তমান' পত্রিকায় প্রকাশের দশ দিনের মধ্যে নির্মলানন্দ আমাদের সমিতির সঙ্গে যোগাযোগ করে চ্যালেঞ্জ গ্রহণ না করলে অবশ্যই
![]()
নরমুণ্ড সিগারেট টানছে