এর পরও আরও কিছু বলার রয়ে গেছে। নির্মলানন্দকে রেজেস্ট্রি ডাকে একটি চিঠি পাঠাই ২৬-৫-৯০। দীর্ঘ চার পৃষ্ঠার চিঠির প্রথম অংশটা ছিল ‘আজকাল’ ও ‘বর্তমান’-এ পাঠানো জবাব—যা শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। শেষ অংশটুকু আপনাদের কৌতূহল মেটাতে তুলে দিচ্ছি।
‘ইতিমধ্যে আমরা বহু ‘অলৌকিক নয়, লৌকিক’ শিরোনামের অনুষ্ঠানে ছবিকে দিয়ে সিগারেট পান করিয়েছি। ছবি সিগারেট টেনেছে জীবন্ত মানুষের মতোই। পরবর্তী অনুষ্ঠানগুলোতেও যে কোনও নিরপেক্ষ স্থানে প্রকাশ্যেই এমন ঘটনা ঘটিয়ে দেখাবেন আমাদের সমিতির বিভিন্ন শাখা ও সহযোগী সংস্থার হাজার হাজার সভ্যরা। এর জন্য আমরা আশ্রয় নিয়েছি তন্ত্রের নয়, কৌশলের।
মাসিক পত্রিকা ‘আলোকপাত’ পাঠে জানলাম, আপনি নরকঙ্কালের মুণ্ডুকে দিয়ে কারণবারিও পান করান। ইতিমধ্যে আমাদের সমিতি ও কয়েকশত সহযোগী সংস্থা ও শাখা সংগঠন নরমুণ্ডুকে দিয়ে দুধ (মদের পরিবর্তে) পান করিয়ে দেখিয়েছেন অদ্ভূত কয়েক হাজার অনুষ্ঠানে।
আমাদের সঙ্গে আপনার পার্থক্য, আমরা এগুলো ঘটিয়ে দেখিয়ে কোনও অলৌকিক ক্ষমতার দাবি রাখি না। আপনি এগুলো ঘটিয়ে দাবি করেন অলৌকিক ক্ষমতার।
যেহেতু নরমুণ্ডকে দিয়ে সিগারেট পান বা মদ্যপান লৌকিক কৌশলেই করা সম্ভব, তাই আপনার অলৌকিক ক্ষমতার দাবি বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি অলৌকিক ক্ষমতা ও জ্যোতিষ ক্ষমতার দাবিদারদের দাবির যথার্থতা জানতে সত্যানুসন্ধান চালিয়ে থাকি। আপনি একজন সৎ মানুষ হলে আমাদের এই সৎ প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আপনার দাবির ক্ষেত্রে আমাদের সত্যানুসন্ধান চালাতে সমস্তরকম সহযোগিতা করবেন—এ আশা রাখি।
আগামী ১৬ জুন রবিবার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করেছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। সময় বিকেল চারটা। সেদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আপনি মড়ার খুলিকে জাগ্রত করে সিগারেট ও মদ খাওয়াতে পারলে আমি ও আমাদের সমিতি পরাজয় স্বীকার করে নেব। তবে অবশ্যই ঘটনাগুলো আপনাকে ঘটাতে হবে কৌশল ছাড়া।
আমাদের সমিতির এই সত্যানুসন্ধান বিষয়ে সহযোগিতা না করলে অবশ্যই