বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ডাইনি ও আদিবাসী সমাজ
২৭৭

কোন রকমে খড়ি দেখার সময় না উঠে। এইসব কার মুরগী ডাকের সময় ঘরে ফিরে আসে।

 ডাইনিরা অনেক শিষ্য করে। ছোট ছেলেমেয়েদেরও ভুলায় তারা মরে গেলে বীজ যেন থাকে। প্রদীপ নিয়ে রাত্রে ঘুরে লোকের বাড়িতে ঢুকে শিষ্যা করার জন্য মেয়েদের তুলে আর তারা স্বীকার না করলে বলে; না শিখলে তুমি মারা যাবে, তা না হলে সিংহে খাবে। সেইজন্য ওরা ভয়ে তাড়াতাড়ি শিখে। চেলাদের জাগিয়ে ডাইনিরা ঝাঁটা পরে, আর ভাঙা কুলা কাঁখে নিয়ে জাহেরে যায় প্রদীপ নিয়ে। সেখানে মুরগী পূজা করে আর খিচুড়ি পিঠা তৈরি করে খায়। চেলাদের সিংহের চুল আঁচড়ান করায়, আর তারা ভয়ে স্বীকার না করলে বলে, কিছুই করবে না, বোন! ভয় করো না, তারপরে মন্ত্র আর মাড়ানি গান শিখিয়ে দেয়, তারপর দীক্ষা দিবার জন্য বলে যাও বোন, বাবাকে তোমার বড়দাদাকে খাও। স্বীকার না করলে জ্বর হওয়ায়, কিংবা পাগলী করে দেয়। ‘কাটকম চারেচ’ (একরকমের ঘাস) এর দ্বারা কালিজা খুঁটে বার করে, আর সেটা সিদ্ধ করে প্রথমে চেলাদেরই আগে খাওয়ায়। সেইদিন থেকে সমস্ত দয়া-মায়া শেষ হবে; রেগে গেলে ছেলে কি বাবা ভাইদেরও খাবে, আর নিজেদের স্বামীদেরও মারা করে না, খেয়েও ফেলে।

 প্রবাদ আছে যে, পুরাকালে দুটি ছোকরার কলিজা ডাইনিরা বার করে নিয়ে গেল, আর হাঁড়ি হাঁড়িয়া চাল, নুন, হলুদ, হাঁড়ি, খলা তাদের বাড়ি থেকে সঙ্গে নিয়ে গেল জাহের। সেখানে নিয়ে গিয়ে সেই কলিজা সিদ্ধ করে, সেই ছোকরা দুজনকেও বকরা দিল খাবার জন্য। কিন্তু ওরা খেল না, কোঁচড়ে লুকিয়ে রাখল, শুধু হাঁড়িয়াটুকু খেল। দেবতাদের সঙ্গে নেচে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এল। পরদিন সকাল হতেই কলিজা বার করা ছোকরা মূর্ছা গেল। যে সব লোকে দিশেহারা হলো, বলতে লাগল: শেষ হয়ে গেল? ঐ ছোকরাদের মায়া হল। সেইজন্য বলল: যাও অমুক অমুক মেয়েদের ধর তাহলে মানুষটি ভাল হবে। তারপর মাঝির বৌ ইত্যাদি ভাল ভাল লোককে ধরে নিয়ে এল ওদের কথামতো। ওরা এসে স্বীকার করতে চায় না, গালাগালি দিতেই চাইছে আর তাদের স্বামীরাও রাগে গরগর করছে, বলছে: প্রমাণ করে দাও তা না হলে ভাল বলছি না। তখন সেই ছোকরা দুটি তাদের দেওয়া ভাগ পাঁচজনের সামনে খুলে বলল: এই যে, বাবা বামাল। সেটা দেখে ডাইনি আর তাদের স্বামীরা চুপ।

 তারপর পারগামাকে নিয়ে এল। সে হুকুম দিল: যাও টাঙ্গি নিয়ে এসো,