বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭৮
অলৌকিক নয় লৌকিক ২

আনিল। সেই সময় পারগামা ডাইনিদের বলল: যাও ভাল কর, তা না হলে কেটে ফাঁক করবো, তোমরা হলে কাঠ ওহোল মরা। তারপর ভয়ে ভালো করে দিল। ভাল না করে দেওয়ার জন্য বহু জায়গায় কেটে দিয়েছে। মাঝির স্ত্রীকে পারামিকের স্ত্রী ডাইনি থাকলে প্রমাণ করা বড় শক্ত, কেন না তাদের স্বামীরা গড়াতে দেয় না। পূর্বে যেমন, একজন ওঝা মানুষ রেগে গিয়ে মাঝি আর পারামিকদের স্ত্রীদের ডাইনি বলেছিল। মাঝিরা তাকে বলল: এটা তুমি প্রমাণ না করলে তোমার মাথা রাখব না। উত্তর দিল: একদিন চোখে দেখিয়ে দিব। তারপর চুপচাপ হল। ওঝা একদিন সন্ধোবেলা খেয়ে দেয়ে তীর ধনুক নিয়ে জাহেরে চলে গেল। সেখানে একটি গাছে উঠে ওৎ পেতে রইল। সন্ধ্যায় খায়া দাওয়া শেষ হওয়ার পরই যাদের দোষ দিয়েছিল সেই ডাইনি মেয়েরা জাহেরে গেল। গিয়েই একপাক নেচে ঘুরল। তারপর তাদের একজন ‘রুম’ (ঝুঁপার) হল। তারপর সিংহকে ডাকল, লুক্ষু নামে নাম ধরে সিংহকে দুইবার শিস দিয়ে ডাকল, তারপর দুইটিই চলে এল। তারপর চুল আঁচড়ে দিচ্ছে, চুমু খাচ্ছে, সেই সময় ওৎ পেতে বসা একটি বড় সিংহটিকেই তীর মারল। তখন সিংহ মনে করল যে, এরাই আমাকে কিছু করল বোধ হয়। সেই রাগে এক এক করে এলোপাথাড়ি কামড়িয়ে মেরে ফেলল ডাইনীদের আর অন্য সিংহটিকেও বিঁধে মেরে ফেলল, তারপর ঘরে ফিরে গেল।

 পরদিন সকাল হলে দেখল, তাদের নাই; তখন ঘরে ঘরে পরস্পরকে জিজ্ঞাসা করছে যে আমাদের সব কোথায় গেল বলে। তখন ওঝা লোকটি তাদের বলল: জাহেরের দিকেই দেখে এস, ওইদিকেই যেতে দেখেছিলাম। তারপর গেল, দেখে যে, “বিলিয়া বিতিদ” সিংহ দুটি কামড়িয়ে তাদের মেরে ফেলেছে আর তারা পড়ে আছে। তখন চারদিকে গোলমাল হতে ধারে পাশের লোক জমা হয়ে তাদের দেখল। তখন থেকে বিশ্বাস করে আসছি ডাইনির কথা।

 পূর্বপুরুষেরা বলতেন যে, মারাং বুরু বেটাছেলেদের ডাইন শিক্ষা দিচ্ছিলেন কিন্তু মেয়েলোকেরা কোরফান্দী ক’রে গুণ (বিদ্যা) আগেই নিয়ে নিল। একদিন যেমন, বেটাছেলেরা জমা হ’ল পরস্পরকে শিক্ষা দিবার জন্য, নিজেদের ঝগড়াটে বৌদের কি করবে বলে। বলিল: আমরা হলাম বেটাছেলে, কী ক’রে আমাদের কথা বলছে না? দুই এক কথা মেয়েলোকদের বললে বিশ বাখান গাল দিতে আরম্ভ করে, এ রকম সহ্য করব না। তারপর ঠিক করল, চল মারাং বুরুর কাছে যাই; তার কাছে গুণ শিক্ষা করে আসি,