বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ডাইনি ও আদিবাসী সমাজ
২৭৯

যেমন করেই হোক এই মেয়েদের যেন কাবু করতে পারি। তারপর দিন ঠিক করল যে, মাঝ রাত্রে কালনা বনে জমা হবে। গেল। মারাং বুরুকে মিনতি জানাল, ডাকল: ও ঠাকুর্দা, একবার আসুন, বহু লোক এসেছি আপনার কাছে নারাজ হয়ে। মারাং বুরু চলে এলেন, জিজ্ঞাসা করলেন: কী দুঃখ তোমাদের আছে নাতি? তারপর তাদের দুঃখ জানাল আর মিনতি করল যেন গুণ (বিদ্যা) শিখিয়ে দেন নিজেদের বৌদের শায়েস্তা করতে।

 মারাং বুরু বলিলেন: শিখাতে পারি, কিন্তু এই সমস্ত পাতায় তোমাদের রক্তে লিখলে তবে। সেই সব শুনে বিস্তর ভয় পেয়ে বলিল: কাল কিরে এসে লিখে গুণ নিব। তারপর চলিয়া গেল। কিন্তু তাদের স্ত্রীরা লুকিয়ে এসে আড়াল থেকে সব কথা ঠিক শুনে নিল। তখন তারা বলিল: এই পুরুষদের ধর্ম হচ্ছে এই, আমাদিগকে বিয়ে করার আগে কুকুরের মত গোঁসাই গোঁসাই করে পছনে ঘুরে বেড়িয়েছিল; এখন বুড়ি হয়েছি বলে খারাপ দেখছে, মেরে ফেলতেই চেষ্টা করছে: আচ্ছা দেখে নেব, কে কাকে মারতে পারে। এইসব যুক্তি করে গলি রাস্তা দিয়ে তাড়াতাড়ি এগিয়ে চলে গেল। রাস্তায় ঠিক করে নিল কী করবে বলে। পুরুষেরাও পরে ঘরে ফিরে এলো। ফিরে আসামাত্র মেয়েরা তাদের স্বামীদের সোহাগের সঙ্গে অভ্যর্থনা করল, তাতে বেটাছেলেরা মনে করল, নিজে নিজেই ভালো হয়েছে, কি জন্যই বা যাব? পরদিন মেয়েরা নিজেদের স্বামীদের ভাল করে ভাত তরকারি করে দিল, আর বেশি করে সন্ধ্যাবেলা হাঁড়িয়া দিল। পুরুষেরা খেয়ে মাতাল হয়ে বেহুস হল, তখন মেয়েরা একত্র হয়ে ধুতি পাগড়ি পরে আর ঠোঁটে ছাগল চুল লাগিয়ে জঙ্গলে মারাং বুরুর কাছে চলল। ডাকিল: ও ঠাকুর্দা, আসুন শীঘ্র তাড়াতাড়ি, আমাদের স্ত্রীরা দিনরাত জ্বালিয়ে মারছে।

 মারাং বুরু চলে এলেন। তখন তাকে বলল: দিন আপনার পাতা বার করুন, নিজে নিজের দাগ কাটব (লিখব), আর সহ্য করতে পারি না মেয়েদের অত্যাচার। মারাং বুরু তাঁর শাল পাতা বাহির করিলেন, আর তারা কুঁড়ে রক্ত দিয়ে নিজের নিজের পুরুষের ছবি আঁকিল। তারপর মারাং বুরু মন্ত্র আর চাড়ানি শিখিয়ে দিলেন, সিদ্ধাই দিলেন লোক খাওয়ার জন্য। মুচকি মুচকি হেসে তারা বাড়িতে ফিরে এলো।

 পরদিন সকালে পুরুষেরা তাড়াতাড়ি উঠছে না বলে ভীষণ গালাগালি দিয়ে মুখ শুকনো করে দিল। পুরুষেরা আঁধা খুঁদা উঠে চোখ রগড়াতে লাগল, ঘুমও ভেঙে গেল, আর মেয়েরা শান্ত হচ্ছে না তা বুঝতে পারল। তারপর