তোমাকে ঠিক করে দিলাম, এখন গুরুর কাছে নিয়ে যাচ্ছ, না ভাল হয়ে গেছ? সে উত্তর দিবে: কমছে না, গুরুর কাছ থেকে যাচাই করে নিয়ে আসি। দিন ঠিক করে জানের কাছে চলে গেল।
জানকো (জানদের)
জান হচ্ছে আমাদের ডাইনের হাইকোর্ট। ঐ যে যারা ডাইন হয়, ওদেরই সত্যিই ডাইন বলি। কি জানি সত্যিই পায়, না মিথ্যা আমরা বিশ্বাস করি সত্যিই পায় বলে, কেননা মারাং বুরুর কাছে সিদ্ধি লাভ করেছে। আর পরীক্ষাও করছি, দেবতার শক্তিতেই বলে না ফাঁকিবাজি করে জান হচ্ছে।
কোন লোক ওষুধে ভাল না হলে ওঝার কাছে নিয়ে খাড়ি (গুটি চালা বা খড়ি দেখা) করাই; তারপর গ্রামে গ্রামে ডাল পুঁতি, অতঃপর জ্ঞানের কাছে যাই, গ্রামশুদ্ধ লোকের অসুখ করলে, মাঝি সমস্ত পুরুষ মানুষদের সঙ্গে করে নিয়ে যাবে, আর একজনের অসুখ করলে সেই মাঝির কাছে কাঁদবে, তারপর রোগীর তরফের দুই একজন আর গাড়িতে যাকে পাওয়া গেছে তার স্বামী বা ভাই আর গ্রামের পাঁচ ছয়জন সাক্ষী জানের কাছে যাবে। এক সঙ্গেই থাকবে, যেন কেউ লুকিয়ে জানকে কিছু না বলতে পারে। জানের কাছে একবারে যাবে না (সোজাসুজি যাবে না), বাইরে ডেরা বাঁধে। কোথাকার লোক, কি জন্য এসেছে, কার জন্য এসেছে, আর কি অসুখ, সে সবের কথা কাউকে কিছু বলে না। জানের গ্রামের মাঝিকে বলবে: ওগো বাবা, গুরুর কাছে তেল, পূজা করতে দাও। তারপর সে জিজ্ঞাসা করবে: কতজন পূজা করবে (দেখাবে)? বলিল: এতজন অতজন আছি। সেই মাঝি জানের কাছে নিয়ে যাবে। মাঝি তাদিগকে পূজার জিনিস হাজির করাবে, যেমন: একটি সুপারি, একটি ভাউনিচ (পাতার খলা বা বাটি) আতপচাল, তেল সিন্দুর, ধূনা আর বেলপাতা।
তখন জান বলিবে: আচ্ছা এসো তবে পরে এই এই বেলা। তারা ভেরায় ফিরে যাবে। সেখানে গ্রামের কোনো লোক এসে কিছু জিজ্ঞাসা করলে কথা বলবে না, অন্য দেশ আর অন্য গ্রামই বলবে। ধার্য সময়ে জানের কাছে যাবে। জান কখনও তার ঘরেরই দোষ দেয়, আর কখনও ‘জাহেরে’ কি বাইয়ে। তারা চুপচাপ বসে আছে, আর নিজ আতপ চাউল অনেক জায়গায় দেবতার নামে রেখে রেখে যায়, আর বেলপাতা তাতে রেখে যায়; এর পর চাল রাখা জায়গাতে সিন্দুর দিয়ে যাবে তেলে গুলে; আর ধূপের সরার আগুনে