বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮৪
অলৌকিক নয় লৌকিক ২

ধুনা ফেলে রাখবে, শাঁখ বাজাবে আর পূজার ঘণ্টা বাজাবে আর দেবতাদের পূজা করে তারপর ভর দেয়, ভর দিয়ে বকতে থাকে।

 প্রথমে তাদের দেশের নাম বলবে, ওটার পর গ্রাম, তারপর কুলহি (গ্রামের রাস্তা) কোন কোন দিকে আছে, সেই সব বলে: তারপর মাঝি, ওটার পর ফরিয়াদী লোক, ওটার পর তার কাকা, জ্যেঠা, ভাই, ভগিনীদের ছেলেদের, মেয়ে আর ওরা যতজন আর সকলের নাম বলবে।

 তারপর জিজ্ঞাসা করবে: কী বাবা এই সমস্ত ঠিক বলেছে কি না? তারপর তারা বলবে: ঠিকই বিশ্বাস করলাম, এবারে ভেঙে বলে দেন। জান উত্তর দেয়: দাও ‘বুন্দা’ (ঠাকুরের টাকা) দাখিল কর; তবে তো বলবো। তারপর একটি করে টাকা দেয়। আর চুক্তি করে গিয়ে থাকলে, যত টাকা চুক্তি করেছে, সেটাও চেয়ে নিবে; সে সব দিলে পরে তবে বলবে ডাইন কি দেবতা, আর তারা কারা। তারপর জান বলবে; এত এত জায়গায় ‘ঠালি ঢাউরা’ করেছ, এটা-ওটা ঠিক করে ছিলে কী না? তাহার জবাব দিবে হেঁ বাবা ঐগুলিই! তখন জান তাদের বলবে: যদি তৃপ্ত না হয়ে থাক তাহলে সাত সখার কাছে (সাত জায়গায়) বুঝে দেখ। সাত সখার আলাদা হলে বুন্দা টাকা ফেরৎ দিয়ে দিব। তারপর ঘরে ফিরে আসবে। বঙ্গা ধরা হলে অসুস্থ লোক বাজী মানত করবে, আর ডাইন ধরা হলে হুড়ুম দুড়ুম করে জরিমানা করে আর বে-আবরু করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এক জানের কাছে ডাইন হয়েছে, লোক খুশি না হলে অন্য জানের কাছে নিয়ে যায়, পুনরায় প্রমাণ করবে বলে কিন্তু সেটা আজকাল, কিন্তু ডাইনেরা এক জায়গায় দোষী হলে, হাজার জনের কাছে গেলেও সেই কথাই বলে। শুধু দুই একজন ডাইনী গুণে (বিদ্যায়) জানদের কথা গড়বড় করতে পারে মাঝির স্ত্রী ডাইনি ধরা হলে তাড়াতে পারে না; নিজেই উল্টে যে লোকটিকে খাচ্ছে তাকে বলবে: যাও দেখে নাও কোন দিক, সুখ যদি না হচ্ছেত, আমি গ্রাস করেছি; আমি কোথায় যাব?

 আজকাল জানেরা ভীষণ ঠকাচ্ছে। পূর্বের মত ধরম জানদের (ধার্মিক জানদের) মত সত্য এদের নাই। পূর্বে জানেরা জান শিক্ষা করে নাই, আপনা হতেই পেয়েছিল। তারা ভার দিচ্ছিল না, রাত্রের বেলা স্বপ্নে পেত কী দিনের বেলা জলে দেখে। দেবতা এসব বলে দেয় যে, অমুক অমুক অমুক আসছে এটা ওটার জন্য, তুমি তাদের এইরকম বলবে। আজকাল সে রকম জান নাই, বেশির ভাগই ফাঁকিবাজি করে সূত্র জিজ্ঞাসা করছে, টাকা খাচ্ছে। সেইজন্য ‘ফুলধারিয়া’ (পূজার ফুল যোগাড় করে জানের পূজা ইত্যাদিতে সাহায্য করে)