বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আদিবাসী সমাজের তুকতাক, ঝাড়-ফুঁক
৩১৫

hallucination। মিডিয়াম মানসিক ভারসাম্য হারিয়ে সন্দেহভাজন কোনো একজনের অস্পষ্ট একটা ছবি নিজের নখে দেখতে পাচ্ছে বলে বিশ্বাস করতে থাকে। কখনও বা অস্পষ্ট ছবি স্পষ্টতরও হয় মস্তিষ্ককোষে ধারণা সঞ্চারের গভীরতার জন্য। কখনও হাতের নখে মিডিয়াম দেখতে পায় চোরের আসা, চুরি করা এবং পালানো পর্যন্ত।

 কখনও কখনও নখ-দর্পণের ক্ষেত্রে Visual illusion-হ্যাঁ, ভ্রান্ত দর্শনের ঘটনাও ঘটে। তেল-সিঁদুর নখে মাখিয়ে দেওয়ায় নখটি চকচকে হয়ে ওঠে। অনেক সময় আশেপাশের মানুষজন, গাছপালা ইত্যাদির ছবি অস্পষ্টভাবে চকচকে নখে প্রতিফলিত হয়। অস্পষ্টতার দরুণ দড়িকে সাপ ভাবার মতোই প্রতিফলিত অস্পষ্ট ছবিকেই চোরের ছবি বা চুরির ঘটনার ছবি বলে মিডিয়াম বিশ্বাস করে নেয়।

 যেহেতু সন্দেহভাজন একজনের কথাই মিডিয়াম বলে, তাই তার ঘোষিত মানুষটি চোর হতেও পারে। চোর না হলেও চুরি করেছে, এমন স্বীকারোক্তিও প্রহার থেকে বাঁচতে যে দিতেই পারেন, সে বিষয়ে আগেই যথেষ্ট আলোচনা হয়েছে।

বাটি চালান

 চুরি যাওয়া জিনিসের হদিশ পেতে যা চোর ধরতে বাটি চালানোর ব্যাপক প্রচলন এখনও আছে। নখ-দর্পণের সঙ্গে বাটি চালানোর কিছুটা মিল রয়েছে। বাটি চালানের মিডিয়াম ঠিক করা হয় সাধারণত যার বাড়ি চুরি হয়েছে, তাঁদেরই পরিবারের কোনও কিশোর-কিশোরীকে। এখানেও ওঝা বা গুনিন মিডিয়ামকে পাশে বসিয়ে চুরির খুঁটিনাটি ঘটনা শুনতে থাকে গৃহস্বামীর কাছ থেকে। শুনে নেয় কাদেরকে চোর বলে সন্দেহ করছেন গৃহস্বামী। গৃহস্বামীর সন্দেহ মিডিয়ামকে প্রভাবিত করে। তারপর একসময় বাটি চালানের বাটি আসে। মিডিয়ামকে বাটির উপর দু-হাতের ভর দিয়ে উবু করে বসানো হয়। গুনিন ঘন ঘন মন্ত্র আওড়ায়, মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে, বাটিটা এবার মিডিয়ামের হাত দুটোকে টানবে। বাটিটা যে মিডিয়ামের হাত টানবেই, এই কথাটাই বার বার গভীরভাবে টেনে টেনে বলে যেতে থাকে ওঝা। আমাদের হাত নড়ে, মস্তিষ্ক স্নায়ুকোষের নিয়ন্ত্রণে ঐচ্ছিক মাংসপেশীগুলোর সংকোচন-প্রসারণের ফলে। ওঝার কথা এক মনে শোনার ফলে আবেগপ্রবণ মস্তিষ্কে ধারণা সঞ্চারিত হতে থাকে, বাটিটা তার হাত টানছে, বাটিটা একটু