একটু করে গতি পাচ্ছে। বটিটা চোরের বাড়ির দিকে যাচ্ছে। অনেক সময় সন্দেহভাজন মানুষদের বাটি চালানের সময় হাজির রাখা হয়। সে ক্ষেত্রে মিডিয়াম ভাবতে তাকে, বাটি চোরের দিকে যাচ্ছে। একই সঙ্গে বাটির ওপর হাতের ভর রেখে উবু হয়ে বসার ফলে ধারণা সঞ্চারের ফল দ্রুততর হয়।
এমনিতেই বাটির ওপর শরীরের ভর আড়াআড়ি ভাবে থাকায় বাটির সরে যাবার বা এগিয়ে যাবার সম্ভাবনা থাকে। এছাড়াও ‘বাটি চোর ধরতে এগোষে’ এই বিশ্বাস যখন তীব্রতর হয় তখন অবচেতন মন থেকেই মিডিয়াম বাটিটিকে ঠেলতে শুরু করে। অর্থাৎ মিডিয়াম নিজের অজান্তেই বাটিকে চালনা করে। মিডিয়ামের মনের ভিতর চোর সম্বন্ধে একটা ধারণা সঞ্চারিত হয়ে বাটিটিকে ঠেলতে শুরু করে। মিডিয়াম নিজের অজান্তেই বাটিকে চালনা করে। মিভিরামের মনের ভিতর চোর সম্বন্ধে একটা ধারণা সঞ্চারিত হয়ে রয়েছে। মিডিয়ামের সেই সঞ্চিত ধারণার প্রভাবে অবচেতন মন বাটিটিকে কোনও একজন সন্দেহভাজন মানুষের দিকে অথবা সন্দেহভাজন ব্যক্তির বাড়ির দিকে ঠেলে নিয়ে যায়।