প্রশ্নকর্তা ভাবতে থাকেন। এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে দেখা যায় কুলোটি কখনো ঘুরে যাচ্ছে। কখনোও বা রয়েছে নিশ্চল।
কুলোর এই ঘুরে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে প্রশ্নকর্তার অবচেতন মন। ওঝার কথার প্রশ্নকর্তা বিশ্বাস করলে একসময় ভাবতে শুরু করেন, বাস্তবিকই মন্ত্রপূত কুলোটা সমস্ত প্রশ্নের ‘হ্যাঁ’ বা ‘না’-জাতীয় উত্তর দিতে সক্ষম। উত্তরটা ‘হ্যাঁ’ হওয়ার প্রতি প্রশ্নকর্তার আগ্রহ বেশি থাকলে তার অবচেতন মন নিজের অজান্তেই আঙুল নেড়ে কাঁচি ঘুরিয়ে কুলোকে ঘুরিয়ে দেয়। প্রশ্নকর্তার অবচেতন মন ‘না’ উত্তরে আগ্রহী হলে কাঁচির তলাকার আঙুল স্থির থাকে। অতএব স্থির থাকে কুলো। অবচেতন মনের এই জাতীয় কাণ্ডকারখানা সম্বন্ধে ওয়াকিবহাল না থাকলে প্রশ্নকর্তা অবশ্যই বিশ্বাস করে নিতে বাধ্য হন, তাঁর প্রশ্নের উত্তরেই মন্ত্রপূত কুলো ঘুরছে অথবা স্থির থাকছে। জানগুরু কাঁচি ধরলেও সাধারণ সে তার আঙুল স্থির রেখে দেয়। কারণ সে এই মনস্তত্ত্বটুকু জানে, তার আঙুল নেড়ে কুলো চালাবার কোনও