বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আদিবাসী সমাজের তুক-তাক, ঝাড়-ফুঁক
৩২৭

শিকড় এলো কোথা থেকে? জল তো গুনিন বা তার কোনও লোক আনেনি? তবে?

 দুভাবে এমন ঘটনা ঘটানো হয়ে তাকে। কখনও পিতল ফাঁসার ঘটির ভিতরের গলার দিকে (সে দিকটা সাধারণভাবে দৃষ্টির আড়ালে থাকে) আটার আঠা ও ওই ধরনের কিছু দিয়ে শিকড়টা জলে আনতে দেওয়ার আগেই আটকে রাখে গুনিন। মন্ত্র পড়ার মাঝে সুযোগ বুঝে আটকে রাখা শিকড়কে মুক্ত করে। বিষয়টা ছবিতে বোঝাবার চেষ্টা করলাম।


পেট থেকে শিকড় তুলছেন জনৈক পুরোহিত

 কখনও বা মন্ত্র-পড়ার ফাঁকে গুনিন সবার চোখের আড়ালে একটা শিকড় জলে ফেলে দেয়।

 এ সত্ত্বেও অনেক সময় রোগী কিছুটা সুস্থবোধও করেন। বিশ্বাসবোধকে