বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮২
অলৌকিক নয় লৌকিক ২

মাক্কর। মারুতি, ফিয়াট ও মারুতি জিপসি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগের দূরত্ত-গতির স্টিয়ারিং কণ্ট্রোল করছে চূড়ান্ত নিখুঁতভাবে।

 অন্ধ্রে কিশোর শ্রীনিবাস মাত্র ছ-বছর বয়সেই ম্যাণ্ডোলিন বাজানো শুরু করেছিল। বর্তমান বয়স ১৯। বিদেশি এই যন্ত্রে ভারতীয় রাগ-রাগিণীর সুর সাগরে দেশ বিদেশের সুর-রসিকদের ভাসিয়ে দিয়ে গেছে।

 পেরামবুরের ন-বছরের বাসুদেবন মুখে মুখে চার অঙ্কের যে কোনও সংখ্যার স্কোয়ার রুট, কিউব রুট, ফোরথ রুট করে ফেলছে।

 তেরো বছরের ভরতনাট্যম শিল্পী বর্ণনা বসু ভালে, লয়ে, ভাবে বিস্ময়কর শিশু প্রতিভার প্রমাণ রেখেছে।

 ক্যালিফোর্নিয়ার প্রবাসী ভারতীয় ন’বছরের শ্বেতা ভরদ্বাজ আজ ভারতনাট্যমের পেশাদার নৃত্যশিল্পী। মুদ্রা, তাল, লয়, ভাবে এক কথায় অনন্য।

 বাঙ্গালোরের ১৬ বছরের কিশোর আর নিরঞ্জন কম্পিউটার প্রয়োগে নতুন তত্ত্ব হাজির করে বিশ্বের কম্পিউটার বিশেষজ্ঞদের যথেষ্ট নাড়া দিয়েছে।


বাণী গুহঠাকুরতা (ঘোষ)