বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
যুক্তিবাদ প্রসঙ্গ
৩৭

দেওয়া যায়? কোনও বিজ্ঞান আন্দোলনকর্মী যদি এমনটা ভেবে থাকেন তবে সেটা তাঁর জানার অসম্পূর্ণতা।

 আমার সম্পর্কে এক দিদি প্রাইভেট বাসকে বলেন, ‘পাবলিক বাস'। তাঁকে প্রাইভেট সেক্টর ও পাবলিক সেক্টর নিয়ে অনেক বোঝানোর পরও দেখেছি, তিনি নিজের ভুল সংশোধন করার চেষ্টা করেননি। কারণটা দিদির চোখে ছিল এই—ভুল সংশোধন করা মানে ছোট ভাইয়ের কাছে পরাজয় স্বীকার করে নেওয়া। তাঁর এই মিথ্যে অহমিকা বোধ এখনও তাঁকে ভুল বলিয়েই চলেছে।

 এই ঘটনাটা বলার কারণ, ‘আমাদের ভয় হয়, আমার সেই দিদিটির মতো এঁরাও না অহংবোধে প্রতিনিয়ত ভুল করে যেতেই থাকেন। ভয় হয়, কারণ বিজ্ঞানকর্মীদের এমন মারাত্মক ভুলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, ‘অলৌকিক নয়, লৌকিক’ শিরোনামে অলৌকিক বিরোধী আলোচনাচক্র, প্রদর্শনী এ শিক্ষাচক্র পরিচালনা করি। শিরোনামেই বক্তব্য স্পষ্ট। প্রতিটি আপাত অলৌকিকই বাস্তবে লৌকিক অর্থাৎ আপাত-অলৌকিকের পিছনে কোনও কৌশল থাকতে পারে, অথবা থাকতে পারে শরীর ধর্মের কোনও বৈশিষ্ট্য।

 পশ্চিমবাংলার একটি নামী বিজ্ঞান সংস্থার সঙ্গে সম্প্রতি যুক্ত এক গণ জাদুকরের মতে অবতার ও জ্যোতিষীদের প্রতি আমাদের চ্যালেঞ্জ নাকি নেহাৎই ‘সস্তা চমক’। আমাদের নাকি চ্যালেঞ্জের ‘নেশা’ পেয়ে বসেছে।

 ওই গণ-জাদুকরের প্রতি আমার ও আমাদের সমিতির একটিই জিজ্ঞাসা, আপনি যখন কুসংস্কার বিরোধী কোনও অনুষ্ঠানে সোচ্চারে ঘোষণা করতে থাকেন, ‘অলৌকিক বলে কোনও কিছুর অস্তিত্ব ছিল না, নেই, থাকবেও না তখন যদি কোনও বে-রসিক ব্যক্তি আপনারই সভায় বুক ঠুকে ঘোষণা করেন, তাঁর অলৌকিক ক্ষমতা আছে এবং প্রমাণ দিতে প্রস্তুত, তখন হে মহান আন্দোলনের নেতা আপনি কী করবেন? চ্যালেঞ্জের মতো ‘সস্তা চমক’ ও ‘অশোভন’ ব্যাপার থেকে নিজেকে বিরত রাখবেন?

 একটি অপ্রিয় সত্য বলতে বাধ্য হচ্ছি,

‘অক্ষম ও ঈর্ষাকাতর দের কাছে ‘চ্যালেঞ্জ’কে ‘অশোভন’
বলে প্রচার চালানোই অক্ষমতাকে আড়াল করার শ্রেষ্ঠ
পন্থা বলে বিবেচিত হওয়াটাই স্বাভাবিক।