বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪১২
অলৌকিক নয় লৌকিক ২

হিসাবে যোগ দেন। ‘৮২-তে প্রমোশন পেয়ে জুনিয়ার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যাণ্ট হন এবং বর্তমানে জুনিয়র সায়েনটিস্ট পদে কাজ করছেন।

 শিপ্রা দেবী স্কুল ফাইনাল পাশ করেছেন ’৭৪-এ থার্ড ডিভিশনে ’৭৮-এ পাশ কোর্সে বি এ পাশ করেন। স্টেনোগ্রাফি জানেন। ৮৬-তে ইনটিগ্রেটেড চাইল্ড ডেভলপমেণ্ট-এ সুপারভাইজার পদে যোগ দেন।

 শিপ্রা দেবী লক্ষ্মীর ভক্ত। সাধনবাবু মা-কালীর শিপ্রা দেবীকে জিজ্ঞেস করলাম, “একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনি নাকি মৌসুমীর জন্মের সময় দেখেছিলেন মা লক্ষ্মী শ্বেতবর্ণা সরস্বতীর রূপ নিয়ে আপনার কোলের কাছে এসে মিলিয়ে যান। ঘটনাটা কি সত্যি?”

 শিপ্রা দেবী উত্তর দিলেন, “পুরোপুরি সত্যি।”

 “আপনি কি বিশ্বাস করেন মৌসুমীই সরস্বতী?”

 “মৌসুমী এই বয়সেই যেভাবে গবেষণার কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছে তাতে এমনটা বিশ্বাস করা কি অবাস্তব কিছু?”

 “মৌসুমী কী কী ভাষা তুমি জানো?” জিজ্ঞেস করার মৌসুমীর বাবা ও মা জানালেন, বাংলা, হিন্দি, ইংরেজি, জার্মান ও ডাচ ভাষা জানে।

 আমার লেখা ‘অলৌকিক নয়, লৌকিক’ বইটি থেকে দুটি বাক্য একটি সাদা পাতায় লিখে ফেলল মানিক। পাতাটা এগিয়ে দিল মৌসুমীর কাছে অনুরোধ করলাম চারটি ভাষাতেই বাক্য দুটি অনুবাদ করে দিতে। সাধনবাবু বললেন, “ও পরীক্ষা করতে চাইছেন? আপনাদের এত ঝামেলার ও কষ্টের কোনও দরকার হবে না।” তাক থেকে একটা বই বের করে তার থেকে একটা পৃষ্ঠা মৌসুমীর সামনে মেলে ধরে বললেন, “এখান থেকে বাংলাটা পড়ে চারটে ভাষাতেই অনুবাদ করে কাকুদের শুনিয়ে দাও।” সাধনবাবুর রাখা বইটা তুলে নিয়ে বললাম, “হিন্দি, ডাচ, জার্মানের কিছুই বুঝব না। তাইতেই মৌসুমীকে দিয়ে লিখিয়ে নিচ্ছি। যাঁরা জানেন তাঁদের দেখিয়ে নেব।”

 মৌসুমী বার কয়েক পড়ে বলল, “ইংরেজি করতে পারব না।” বললাম, “তাই লিখে দাও।” ‘English’-এর জায়গায় ‘No' লিখে তলায় নিজের নাম সই করে দিল। হিন্দিতে প্রথম দুটি বাক্য অনুবাদ করল। ইতিমধ্যে মা বললেন, “কেন, তুমি ইংরেজি পারবে না, চেষ্টা করো না।” মৌসুমী বলল, “যুগের ইংরেজি কি?” মা বললেন, “তুমি তো জানো যুগের ইংরেজি era। চেষ্টা করো চেষ্টা করো।” মৌসুমী ‘In modern era’ পর্যন্ত লিখে প্রথম