বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অবাক মেয়ে মৌসুমী’র মধ্যে সরস্বতীর অধিষ্ঠান...
৪১৫

 শিপ্রা দেবী আবার মুখ খুললেন, “মৌসুমী, তুমি ডাচ ও জার্মান যে সব শব্দগুলো শিখেছ সেগুলো বলে দাও তো।” বললাম, “তার কোনো প্রয়োজন নেই। ‘ধন্যবাদ’ কথাটা ২৫টি ভাষায় কেউ বলতে বা লিখতে শিখলে এই প্রমাণ হয় না যে সে ২৫টি ভাষা জানে।”

 দুটি বাক্যের হিন্দি অনুবাদে মৌসুমী ভুল করেছিল ১৩টি। একথা পরের দিন জেনেছিলাম কলকাতা ৫৫-র রাষ্ট্রভাষা জ্ঞানচক্রের অধ্যক্ষ নিমাই মণ্ডলের কাছ থেকে। ইংরেজি অনুবাদের অবস্থা আরও খারাপ। প্রথম বাক্যটির কথা তো আগেই বলেছি। দ্বিতীয় বাক্যটির অনুবাদও ছিল আগাগোড়া অর্থহীন ও ভুলে ভরা।

 সাধনবাবু এক সময় বলতে শুরু করলেন, “বিভিন্ন মনোবিজ্ঞানী ও পত্র-পত্রিকা মৌসুমীকে ‘প্রডিজি’ বলে ঘোষণা করেছে। মৌসুমীর আই কিউ অবশ্যই প্রডিজি মিনিমাম লেভেলের চেয়ে অনেক বেশি, ওর আই কিউ ২৮০।”

 তৈরিই ছিলাম। নর্মান সুলিভান-এর লেখা ‘টেস্ট ইয়োর ইনটেলিজেন্স’ বই-এর ‘ইজি’ গ্রুপ থেকে তিনটি এবং ‘মোর ডিফিকাল্ট’ গ্রুপ থেকে দুটি আই কিউ দিলাম। যারা আই কিউ ক্ষমতার ন্যূনতম দাবিদার তারা প্রত্যেকেই এই পাঁচটির মধ্যে অন্তত তিনটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। মৌসুমী আমাদের প্রত্যেককে নিরাশ করে সাধনবাবুর দাবির চূড়ান্ত অসারতা প্রমাণ করল দুটির ক্ষেত্রে “পারব না” জানিয়ে এবং তিনটির ক্ষেত্রে ভুল উত্তর দিয়ে। তিনটি অংক দেওয়া হল। যার মধ্যে দুটি সিক্স সেভেন লেভেলের। প্রথম অংকটি—দুটি মৌলিক সংখ্যার যোগফল ৭৫। সম্ভাব্য সংখ্যা দুটি কত? ইংরেজিতে লেখা প্রশ্নটা মানিককেই পড়ে দিতে হল। মৌসুমী মানে বুঝতে পারছিল না। বাংলা মানে করে মৌলিক সংখ্যার ব্যাখ্যা করে দেওয়া হল—যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং ১ দিয়ে ভাগ করা যায় তাকেই বলে মৌলিক সংখ্যা।

 এত বোঝানোর পরও মৌসুমী লিখল ৫২ ও ২৩। উত্তরটা অবশ্যই ভুল। কারণ ৫২কে ২, ৪, ১৩ ইত্যাদি দিয়ে ভাগ করা যায়।

 দ্বিতীয় অংকটি ছিল রাম শ্যামের দোকানে এল। ৫০ টাকার জিনিস কিনে ১০০ টাকা দিল। শ্যামের কাছে খুচরো না থাকায় শ্যাম মধুর দোকান থেকে রামের ১০০ টাকা দিয়ে খুচরো এনে ৫০ টাকা রামকে দিল, রাম চলে গেল। মধু এসে জানাল ১০০ টাকাটা নকল। শ্যাম মধুকে ১০০ টাকার একটা নোট