বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২৬
অলৌকিক নয় লৌকিক ২

 ইংরেজিতে আবার বাবার প্রশ্ন, রাজীব গান্ধী করে প্রধানমন্ত্রী হন?

 —থার্টি ফার্স্ট অক্টোবর নাইনটি এইট্টি ফোর।

 প্রশ্নটা বাংলায় বলে বাংলায় উত্তর চাইলাম। এবারও স্মার্ট মেয়ে মৌসুমী দ্রুততার সঙ্গে বলল, থার্টি ফার্স্ট অক্টোবর নাইনটিন এইট্টি ফোর।

 (এখানেও সাধারণ বোধ-বুদ্ধির দ্বারা পরিচালিত না হয়ে স্রেফ মুখস্থ উগরে গেছে।)

 আবার ওর বাবা শুরু করলেন, কলকাতার জন্ম কবে হয়েছিল? এটা কলকাতার কত বছর? কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে হয়েছিল?

 এবার বাধা দিলাম আমরা—পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিনিসটা কী?

 —উত্তর দেয়নি মৌসুমী।

 —স্টেফি গ্রাফের নাম শুনেছ?

 —১৯৮৮-র গোল্ডেন গার্ল।

 —সে কী করে?

 —(একটু চুপ থেকে) রান—রান করে।

 পাশ থেকে উৎসাহে ওর বাবা বললেন—বল, বল, কত মিটার?

 মৌসুমী এই বয়সে মৌসুমী যা পারে, অনেকেই পারে না। মৌসুমীর স্বাভাবিক বুদ্ধি বিকাশের স্বার্থেই তার মা বাবার উচিত ওই ধরনের মুখস্থ করাবার প্রবণতা থেকে বিরত থাকা। মৌসুমী জীবন্ত সরস্বতী বা সরস্বতীর অংশ, প্রমাণ করতে গিয়ে তাঁরা তাৎক্ষণিক লাভের আশায় শুধুমাত্র মানুষকে প্রতারিতই করছেন না, একটি শিশুকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন।

বক্সিংয়ের কিংবদন্তি মহম্মদ আলি
শূন্যে ভাসেন আল্লা-বিশ্বাসে!

কিংবদন্তি বক্সার ক্যাসিয়াস ক্লে ওরফে মহম্মদ আলি তাঁর সোনালি দিনগুলোয় দুনিয়া কাঁপিয়ে ছিলেন স্ব-উদ্ভাসিত ‘রোপ-এ-ডোপ’ কৌশলে। আবার কাঁপালেন বড়দিনের ঠিক পরের দিনই।

 মঙ্গলবার বড়দিনের রাতে আলি কলকাতায় পৌঁছোন। কলকাতায় আসার আগে আলি কালিকট ও বোম্বাই গিয়েছিলেন বিভিন্ন সমাজসেবী—ধর্মীয় সংস্থাকে উৎসাহিত করতে। গত কয়েকটা বছর আলিকে দেখা গেছে ধর্মীয়