এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গু ভূত
৪৩৭
ঘণ্টা চারেক পরে প্রচণ্ড চেঁচামেচির মধ্যে আশুতোষের ফোন আসল, ‘হ্যাঁ, দাদা আমরা জিতে গেছি।' বললাম, 'হ্যাঁ তোমরাই তো জিতেছ।’
আমি বললাম, ‘কে করেছে তোরা বুঝলি?’
—না।
—কটা বাচ্চা আছে?
—দুটো?
—কী পড়ছে?
—একটা সিক্স। আর একটা সেভেন।
—ও দুটোকে আলাদা আলাদা করে ডাক। বল যদি আবার গু-ভূতের কাণ্ড ঘটিয়েছ, তাহলে পাবলিককে বলে দেব। পাবলিক তোমাদের পিটিয়ে মেরে দেবে।
আবার খবর পেলাম, সেভেনের বাচ্চাটি স্বীকার করেছে, সে এসব কাণ্ড করেছে।