বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অশ্লীল ভূত
৪৩৯

ভালোবাসতেন যেহেতু ভাশুরও আকর্ষণীয় চেহারার। ভাশুর মারা যাবার পর আপনি ইচ্ছে করেই ওঁর বিছানাতে শুতেন। এবং রাতে অনুভব করতেন ভাশুর এসে আপনাকে মৈথুন করছেন।’

 —‘অনুভব না। সত্যি ওর আত্মা এসে আমার সঙ্গে সব কিছু করত।

 —‘আত্মার তো দেহ হয় না। সুতরাং আপনাকে মৈথুন করবে কী করে? অতএব আপনিই স্ব-মৈথুন করেই ভাশুর মৈথুন করছেন, ভাবতেন।’

—‘হ্যাঁ! তাও ঠিক।’

—‘তো আপনি যদি স্ব-মৈথুন করতে থাকেন, তাহলে খাট তো কাঁপবেই। কাঁপবে না?’

—‘হ্যাঁ। তাও ঠিক।’

—‘আপনি ভাশুরের সঙ্গে এই সম্পর্ক চালিয়ে যেতে চাইলে ওই বিছানাতেই রাত্রিতে শোবেন। নতুবা বিছানা পাল্টান। আপনার ভাশুরের আত্মা আসবে না এবং আপনাকে মৈথুনও করবে না।’


 পাঁচদিন পরে ফোন পেলাম। ওই মহিলা জানালেন, শোয়ার খাট পাল্টাবার পর ভাশুরের আত্মা তাঁর সঙ্গে মৈথুন করছে না।