বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

‘অলৌকিক নয়, লৌকিক’ বইটির নামকরণের মধ্যেই রয়েছে বিষয়বস্তুর নির্দেশ। বস্তুত অলৌকিকতার প্রশ্নটি লেখক আর্থ-সামাজিক, সমাজ-সাংস্কৃতিক, ঐতিহাসিক, মনোস্তাত্ত্বিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক ইত্যাদি বিভিন্ন দিক থেকে বিচার করেছেন। গ্রন্থের শুরুতে বিজ্ঞান আন্দোলনকর্মীদের দিশা দেওয়া হয়েছে—কি ভাবে তারা নিজেদের শিক্ষিত করে তুলে প্রত্যেকে এক একজন সংগঠক, যোদ্ধা হয়ে উঠবেন, মানুষদের সাথে নিয়ে এগুবেন। বিজ্ঞান আন্দোলনের স্বার্থে চিহ্নিত করেছেন মুখোশধারী আন্দোলনকারীদের। বিভিন্ন অধ্যায়ে এসেছে ভূতে ভর, ডাইনির ভর, ঈশ্বরের ভরের নানা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং উদাহরণের সূত্র ধরে বহু আকর্ষণীয় সত্যি ঘটনা। এসেছে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নানা চ্যালেঞ্জারদের মধোমুখি হওয়ার রোমাঞ্চকর বহু কাহিনী। লেখকের নিরবিচ্ছিন্ন জয় আমাদের নৈরাশ্য থেকে তুলে এনে ভবিষ্যতের স্বপ্ন দেখায়। আলোচনায় এসেছে অজস্র তুক্-তাক, ঝাড়-ফুঁক, বাটি চালান, কঞ্চি চালান, থালা পড়া, কুলো পড়া চাল পড়া, ডাইনি ধরা, ভোলায় ধরার মত নানা বিষয় ও তার গোপন রহস্য এবং তারই সূত্র ধরে অনেক গা ছমছম্ ঘটনা। এসেছে শিশু প্রতিভা তৈরি প্রসঙ্গে অমূল্য এক আলোচনা ও অনেক ‘প্রডিজি’ পরিচয়। লেখকের অসাধারণ পাণ্ডিত্ব ও মনীষা কখনই সাধারণ পাঠকদের কাছে বাধার পাচিল হয়ে দাড়ায়নি, বরং গ্রন্থটি হয়ে উঠেছে যুক্তিবাদীদের ‘গাইড, ফ্রেণ্ড অ্যাণ্ড ফিজফার।’