বিষয়বস্তুতে চলুন

পাতা:অল্প কথায় জাতিসংঘ সনদ (২০০১).pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৬.
কোন্ অঙ্গসংস্থা জাতিসংঘের
সকল সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত
এবং এর কার্যাবলি কী?

সাধারণ পরিষদ সম্পর্কিত চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে, এ পরিষদ কেন্দ্রীয় অঙ্গসংস্থা হিসেবে অন্যান্য অঙ্গসংস্থার কাজের মধ্যে সমন্বয় করে। ৯ ধারা অনুযায়ী এ পরিষদ জাতিসংঘের সদস্য এমন সব দেশের সমবায়ে গঠিত। কেবল সনদ কর্তৃক অর্পিত দায়িত্ব বলে নিরাপত্তা পরিষদে আলোচনাধীন কোনো বিরোধ বা পরিস্থিতি ব্যতীত আন্তর্জাতিক শান্তির সঙ্গে সংশ্লিষ্ট অন্য যেকোনো বিষয়ের ওপর সাধারণ পরিষদ আলোচনা এবং সুপারিশ করতে পারে। এ পরিষদ অন্যান্য অঙ্গসংস্থা এবং মহাসচিব নিযুক্ত করে। প্রতি বছর নিরাপত্তা পরিষদের পাঁচটি নতুন অস্থায়ী সদস্য নির্বাচন করা এর কার্যাবলির অন্তর্ভুক্ত। জাতিসংঘকে প্রতিটি দেশ কী পরিমাণ চাঁদা দেবে এবং এ অর্থ কীভাবে ব্যয় করা হবে এ পরিষদই তা স্থির করে। অর্থাৎ বলতে গেলে এটাই সংস্থাটির খরচপত্রের নিয়ন্ত্রক।

জাতিসংঘের আওতায় পড়ে এমন যেকোনো বিষয়ে সাধারণ পরিষদ পদক্ষেপ নিতে পারে। এসব বিষয়ের কয়েকটি হচ্ছে: মানবাধিকার, জনসংখ্যা, উন্নয়ন, অস্ত্র নিয়ন্ত্রণ, পরিবেশ,

১২