বিষয়বস্তুতে চলুন

পাতা:অল্প কথায় জাতিসংঘ সনদ (২০০১).pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মাদকদ্রব্যের অপব্যবহার, শরণার্থী, সমুদ্র আইন বা মহাশূন্য। এ পরিষদ সহযোগিতাকে উৎসাহিত করে এবং অন্তর্জাতিক সম্পর্কের সব ক্ষেত্রে মান স্থাপন করে। সাধারণ পরিষদের বেশিরভাগ সিদ্ধান্ত বাধ্যতামূলক নয়, সুপারিশ মাত্র। তবে এর সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ভার বহন করে। এটা এমন একটি ক্ষেত্র যেখানে বহুপক্ষীয় চুক্তির খসড়াও তৈরি করা হয়। নির্দিষ্টসংখ্যক দেশের অনুমোদনের পর এরূপ চুক্তি ঐসব দেশের জন্য কার্যকর হয় এবং আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভ করে।

১৩