বিষয়বস্তুতে চলুন

পাতা:অল্প কথায় জাতিসংঘ সনদ (২০০১).pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫.
সচিবালয় সম্পর্কে সনদ কী বলেছে?

সনদ সচিবালয়কে জাতিসংঘর একটি প্রধান অঙ্গ হিসেবে আখ্যায়িত করেছে (প্রশ্ন ৫ দ্রষ্টব্য)। ৯৭ ধারা অনুযায়ী একজন মহাসচিব এবং প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজনীয় কর্মীদের নিয়ে সচিবালয় গঠিত হবে। ১০০ ধারা বলছে যে, কর্মীগণ কোনো সরকারের কাছ থেকে নির্দেশ গ্রহণ করতে পারবেন না এবং সদস্যরাষ্ট্রগুলোও কোনো কর্মকে কর্তব্য সম্পাদনে প্রভাবিত করার চেষ্টা করবে না। অবশ্য এতে সবিচালয়ের কাজকর্ম কিভাবে সংঘটিত হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। আন্তর্জাতিক ‘সিভিল সারভেণ্টস’ বলে পরিচিত সচিবালয়ের কর্মীবৃন্দ মহাসচিবের অধীনে সদস্যরাষ্ট্রগুলোর কল্যাণকল্পে কর্তব্য সম্পাদন করে থাকেন। জাতিসংঘ সচিবালয়ের আনুমানিক প্রায় ৩৮ হাজার ১০৫ জন কর্মী বিশ্বব্যাপী নিয়োজিত রয়েছেন (২০১৭ সালের ৩১ ডিসেম্বরের তথ্য অনুযায়ী)।

২৭