বিষয়বস্তুতে চলুন

পাতা:অল্প কথায় জাতিসংঘ সনদ (২০০১).pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অথবা ভেটো ক্ষমতা ব্যতিরেকে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যপদ সম্প্রসারণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। নিরাপত্তা পরিষদের অন্যান্য সংস্কার, যথা: ভোটদান পদ্ধতি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অন্যান্য অঙ্গসংস্থা বিশেষ করে সাধারণ পরিষদের সঙ্গে এর সম্পর্কের ব্যাপারেও তাদের আগ্রহ রয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্যপদ বৃদ্ধি ও সমতাভিত্তিক প্রতিনিধিত্বের প্রশ্নটি বিবেচনার জন্য ১৯৯৩ সালে সাধারণ পরিষদ একটি মুক্তপ্রান্ত ওয়ার্কিং গ্রুপ গঠন করে।

৩৫