২২.
এত বছর পরেও কি সনদটি প্রাসঙ্গিক রয়ে গেছে?
এটা প্রায় বলা হয় যে, যেসব ঘটনাপ্রবাহের ফলে দ্বিতীয় মহাযুদ্ধ সংঘটিত হয়, তারই প্রতিক্রিয়াস্বরূপ সনদটি তৈরি করা হয়। সুতরাং বিশ শতকের শেষ প্রান্তে নতুন বিশ্ব পরিস্থিতি ও সংঘাতের প্রকৃতিগত পরিবর্তনের কারণে এটি আর গ্রহণযোগ্য নয়।
সদস্যরাষ্ট্রগুলো গভীরভাবে বিশ্বাস করে যে, সনদটি একটি চুক্তিপত্র, যা নমনীয়ভাবে ব্যাখ্যা করা দরকার ও সম্ভব এবং এতে নতুন ও অদৃষ্টপূর্ব পরিবর্তনের জন্যও যথেষ্ট সুযোগ রয়েছে।
নিশ্চয়ই অতীতে সনদ সংশোধনের প্রয়োজন ছিল এবং ভবিষ্যতে আরো সংশোধনীর প্রয়োজন হতে পারে। সনদ ৬২ বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এবং সদস্যরাষ্ট্রগুলোর সময়োপযোগী ও নীতিনিষ্ঠ কর্মপ্রয়াসের দ্বারা এর কার্যকারিতা অব্যাহত রাখা সম্ভব।
সনদটি একটি রূপরেখা মাত্র, এতে কোনো বিস্তারিত চিত্র নেই। নমনীয়তা ও দূরদৃষ্টির মধ্যে এর অন্তহীন শক্তি নিহিত রয়েছে।
৩৬