বিষয়বস্তুতে চলুন

পাতা:আঙুর - পাঁচুলাল ঘোষ (১৯১১).pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেয়ালের ডাক
১০৭

 আমি বলিলাম “থাক্ গাল-টাল্‌ আর দিয়ে কাজ নেই!”

* * *

 সেই রাত্রে আবার উঠানের মাঝে নিয়মিত সময়ে শৃগালের ডাক শুনা গেল! পর মুহূর্ত্তেই বন্দুকের ‘গুড়ুম’ শব্দে অমাবস্যার অন্ধকার কাঁপিয়া উঠিল! আর সেই সঙ্গে একটা গুরুদ্রব্য পতনের শব্দ হইল এবং বস্তুটা গোঁ-গোঁ করিতে লাগিল! নীচে নামিয়া আসিয়া দেখি তাহা শৃগালও নহে প্রেতও নহে; ভৃত্য কেনারাম প্রভুর নিকট হইতে চির বিদায় গ্রহণ করিতেছে!

 নূতন ঠাকুর আসিয়া বলিল- “হায় হায়! কেনারাম! শিয়ালের ডাক ডাক্‌তে গিয়ে শেষে প্রাণটা খোয়ালে!”

 আমি জিজ্ঞাসা করিলাম “কি রকম? কেনারাম শিয়ালের মত—”

 “আজ্ঞে, ও একজন চমৎকার হরবোলা! আহা হরবোলার ব্যবসা যদি করত তাহলে এমন করে প্রাণ দিতে হত না।”

 “একথা তুমি আমাদের বলনি কেন?”

 “ওরই বারণে বলিনি বাবু। ঐরকম ডাকার