বিষয়বস্তুতে চলুন

পাতা:আঙুর - পাঁচুলাল ঘোষ (১৯১১).pdf/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৮
আঙুর

জন্যে অনেক জায়গায় ওর চাকরী যাওয়ার ও বলতে মানা করেছিল! শেয়ালের ডাক ডাকা ওর একটা কেমন নেশা ছিল, না ডেকে থাক্‌তে পারেনা! মাঝে মাঝে ডেকে উঠে!

 জিতেন এতক্ষণ নিকটে নিশ্চল হইয়া দাঁড়াইয়াছিল। তাহার হাতে বন্দুক! তাহার দিকে চাহিয়া আমি শিহরিয়া উঠিলাম, কে যেন তাহার দুই চোখে কেনারামের টক্‌টকে কাঁচারক্ত মাখাইয়া দিয়াছে! হঠাৎ সে একটা বিকট শব্দ করিয়া মুর্চ্ছিত হইয়া পড়িল। চিকিৎসার ত্রুটি করিলাম না, কিন্তু সমস্তই ব্যর্থ হইল! সে আজো শৃগালের ডাক শুনিলেই কেমন একটা বিকট শব্দ করিয়া উঠে!

 অনেক কষ্টে সে যাত্রা নিষ্কৃতি লাভ করিলাম বটে কিন্তু বন্দুকের ‘পাস’ সরকারে কাড়িয়া লইল।