এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
8
আঙুর
আমি যাইতেছি দেখিয়া সেই লোকটা তাহার সঙ্গীকে বলিল—“সাব্ ভাগ্তা!” আমি চোখ রাঙাইয়া একবার তাহার প্রতি কটাক্ষ করিলাম। লোকটা হা হা করিয়া হাসিয়া উঠিল। হাসিটি কিন্তু বড় সরল—সে হাসি সেই দুষমনের মুখে বড় বিসদৃশ দেখাইতে লাগিল।
২
রাত্রি তখন প্রায় বারোটা—এটোয়া পৌঁছিলাম। মাঘ মাস—কন্কনে শীত। তাহার উপর টিপ্ টিপ্ বৃষ্টি পড়িতেছিল। ষ্টেশনে অনুকূলের আসিবার কথা ছিল, কিন্তু তাহাকে দেখিতে পাইলাম না। একে অচেনা দেশ, তার ঘোর অন্ধকার—একটু চিন্তিত হইলাম। অনুকূল লিখিয়াছিল— চুঙ্গীকা বাবু বলিলেই গাড়োয়ান বাসা চিনিবে। কিন্তু পশ্চিম খারাপ দেশ, মারিয়া কাড়িয়া নেয় যদি? —ভাবিলাম পাঁড়েকে সঙ্গে আনিলে ভাল হইত। হঠাৎ আমার সাহস ফিরিয়া আসিল—সঙ্গে ত বন্দুক আছে!
মালপত্রগুলা কুলিকে দিয়া গুছাইয়া রাখিয়া গাড়ির উদ্দেশে যাইব, এমন সময় পশ্চাৎ হইতে কে