এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
আঙুর
বিস্তর ডাকাডাকি করিয়াও নটুর উত্তর পাইল না। তখন পুলিসে খবর দেওয়া হইল।
দ্বার ভাঙ্গিয়া ঘরে ঢুকিয়াই সকলে দেখে, বিছানার উপর মোহরের রাশি ঢালা আর তাহার উপর নটু আড়ষ্ট ও কঠিন হইয়া মুখ গুঁজিয়া শুইয়া রহিয়াছে, তার গা বরফের মত ঠাণ্ডা আর মুখের কাছে খানিকটা রক্ত শুকাইয়া জমিয়া গিয়াছে।