বিষয়বস্তুতে চলুন

পাতা:আঙুর - পাঁচুলাল ঘোষ (১৯১১).pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আঙুর

জল হাওয়ার দাড়িটিরও দেখ্‌চি হেল্‌থ ফিরে গেছে!”

 অনুকূল হাসিয়া বলিল—“ওহে এটা ইকনমির চিহ্ন!”

 আমার জঠরে রীতিমত ক্ষুধার উদ্রেক হইয়াছিল, বলিলাম—“ষ্টেশনে যে রাত কাটিয়ে দেবার চেষ্টা করচ—এটাও ঐ ইকনমির উদ্দেশ্যে নাকি?”

 অনুকূল হারিবার পাত্র নহে, বলিল—“পশ্চিমে ত হাওয়া খেতে এসেচ- তার ত আর দাম লাগে না!”

 গাড়িতে যাইতে যাইতে অনুকূলকে জিজ্ঞাসা করিলাম—“আমার জন্যে যে বাঙলোটা ঠিক করেচ সেটা কোন দিকে?”

 অনুকূল কৃত্রিম বিস্ময়ের সহিত বলিল— ‘বাঙলা’! —‘বাঙলা’ আবার কোন দিকে হয়? সেত চিরকালই পশ্চিমের পূব দিকে!”

 আমি বলিলাম—“তোমার ও ইয়ারকি রাখ!”

 অনুকূল মুখখানা গম্ভীর করিয়া বলিল— “তবে না হয় সিরিয়াস্‌লি বলচি- হে আমার স্বদেশের প্রিয় পাখি! তোমার জন্য আমি হৃদয়-কুঞ্জে নিবিড় প্রেমের নবীন নীড় রচনা করিয়া রাখিয়াছি,