বিষয়বস্তুতে চলুন

পাতা:আঙুর - পাঁচুলাল ঘোষ (১৯১১).pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মনের দাগ

তাহাতে অবস্থান করিয়া তুমি আমার প্রবাসের ‘দীর্ঘ দিবস দীর্ঘ রজনী’ নিবিড় ভাবে অমৃত-সিক্ত করিয়া তোল।”


 অনুকূলের বাসাতে আসিয়াই উঠিলাম। শয়ন করিতে রাত্রি অধিক হইয়া গেল। পর দিবস উঠিতে বেলা হইল। নিদ্রাভঙ্গে দেখি ছোট ছোট হিন্দুস্থানী বালক বালিকারা আমার ঘরে উকিঝুঁকি মারিতেছে, তাহাদের ইচ্ছা আমি একবার তাহাদের ডাকি! অনুকূলের ছোট ভাই—সেটি একটু তোত্‌লা— বলিল—“সব্‌ ভাঃ—ভাঃ—ভাগ্‌তা কাহে? ই—ই—ই—ধার আও!”

 অমরনাথ যতক্ষণে এই কয়টি কথা উচ্চারণ করিতেছিল, আমি সেই সময়ে একটি বালিকাকে ইঙ্গিত করিয়া ডাকিলাম—তাহারা ছুটিয়া পলাইল। এইরূপ বারকতক লুকাচুরি খেলার পর একে একে বালিকার দলটি ধূলি-মলিন পদ লইয়া আমার ফরাসে আসিয়া অধিষ্ঠান করিল। এমন সময় দরজার নিকট একটি বালিকা আসিয়া বলিল—“গরম জল দেওয়া হয়েছে।”