বিষয়বস্তুতে চলুন

পাতা:আঙুর - পাঁচুলাল ঘোষ (১৯১১).pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
আঙুর

 আমি বলিলাম—“তোমার সঙ্গে কবে মিথ্যে কয়েচি?” অনুকূল, গাঢ়স্বরে বলিল—“আজ কি সুখী করলে আমাদের!”

 অনুকূল তৎক্ষণাৎ ‘মা—মা’ করিতে করিতে অন্দরের দিকে গেল। আমি আনন্দ-বিহ্বল নেত্রে বৈঠকখানার মুক্ত দ্বারের দিকে চাহিয়া রহিলাম।

 কিছুক্ষণ পরে দেখি একটি ছোট হিন্দুস্থানী বালিকা আসিয়া দ্বারের নিকট দাঁড়াইল। এই তাহাকে প্রথম দেখিলাম। তাহাকে ডাকিতে সে নিকটে আসিল। নাম জিজ্ঞাসা করিলাম, সে বলিল —“সুখদেবী।” মুখখানি কিন্তু কষ্টে মাথা! —সংসারে স্নেহের স্বাদ যেন সে জীবনে পায় নাই! সে যখন তাহার সুরমাটানা চোখের স্নান দৃষ্টি আমার উপর ফেলিয়া বলিল—“হাম্ সুখ্‌ দেবী”, তখন যেন তাহার হৃদয়খানি আমার হৃদয়কে জানাইতেছিল, “হাম্ জনম দুখী।”

 ক্রমে সুখদেবী তাহার জীবনের পাতাগুলি একে একে উল্টাইয়া আমায় দেখাইতে লাগিল। তাহার মা নাই,—বাপ আগ্রায় কাজ করে,—সৎমা তাহাকে ভালবাসে না,—বাপও ভালবাসে না, সে বাপের জন্য কত কাঁদে,—ঠাকুরদাদা বলে, বাপ শীঘ্রই