এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মনের দাগ
১৭
“অমন করলে যে?—তার জন্যে দুগাছি ব্রেস্লেট্ এনেচি।”
প্রিয়র চোখ জলে ভরিয়া উঠিল। আমি বলিলাম “কি হয়েছে, প্রিয়?”
প্রিয় একটা ঢোক গিলিয়া বলিল—“সে বিধবা হয়ে—।”
আমি আহত হইয়া তাহার অসমাপ্ত কথায় বাধা দিয়া বলিয়া উঠিলাম- “য়্যা! কত দিন?”
“বিয়ের আট মাস পরে।”
“কৈ আমায় তো কিছু লেখ নি! কি হয়েছিল?”
“জেলে মারা গেছে!”
“জে—লে!”
“হাঁ—কিন্তু সে নির্দ্দোষী!”
“তার নাম?”
“মাধব দেও।”
“মাধব দেও!—তার বাঁ গালে কি একটা জড়ুল ছিল?”
প্রিয় আশ্চর্য্য হইয়া জিজ্ঞাসা করিল— “হ্যাঁ—তুমি কেমন করে জান্লে?”
আমি বলিলাম—“প্রিয়! আমিই নির্দ্দোষ
২