বিষয়বস্তুতে চলুন

পাতা:আঙুর - পাঁচুলাল ঘোষ (১৯১১).pdf/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মাণিকলাল
৬৭

এই সুখে দুঃখে মধুর সংসার কিছুই নয়?—এই আকাশ—আকাশের চন্দ্র, সূর্য্য, এ সব কিছু নয়?—বৃক্ষ লতা ফুল ফল, ফুলের সুবাস, জীবজন্তু, পাথী—কিছুই নয়?—মানুষ, মানুষের ভক্তি ভালবাসা, স্নেহ-মমতা, দয়া-দাক্ষিণ্য—এ সব কিছুই নয়? পিতামাতার স্নেহ, ভাই-বোনের ভালবাসা, বন্ধুর বন্ধুত্ব, রাণী—রাণীর ক্ষুদ্র-বৃহৎ হৃদয়ের অতুল অসীম নির্ম্মল কচি ভালবাসা? তাও কিছু নয়?—এক বৈরাগ্যই যা’ শ্রেষ্ঠ? ধ্যেৎ! মাণিক হাসিল।

 মাণিক ত হাসিল, কিন্তু সন্ন্যাসীর সেই কথা—‘সংসার কিছুই নয়’—মন হইতে একেবারে মুছিয়া ফেলিতে পারিল না! সে প্রতিদিন সন্ন্যাসীর নিকট যাইতে আরম্ভ করিল। মাণিক মনে মনে স্থির করে আর কাল যাইবে না, কিন্তু যেমনি বিকালের ছায়াপাত আরম্ভ হয়, অমনি কে যেন তাহাকে ঐন্দ্রজালিক শক্তিতে আকর্ষণ করিতে থাকে—মাণিক থাকিতে পারে না,—যায়, আর ভাবে কাল আর যাইবে না।

 মাণিকের মনের অবস্থা যখন এইরূপ, এমন সময়ে একদিন সকালে জমিদার বাটির ভৃত্য গঙ্গারাম