করিলাম না—কেহ উপযাচক হইরাও আমাকে কিছু বলিতে আসিল না।
ইহার কিছুদিন পরেই ঘটকঠাকরুণ দশহাজার টাকার এক সম্বন্ধ লইয়া উপস্থিত! আবার আমার বিবাহ! এবার মেয়ে নিখুঁত সুন্দরী! বাড়ীর মেয়েদের বড় আহলাদ। এবার তাঁহারা কালোকুৎসিত বউ ফেলিয়া আলো করা বউ ঘরে তুলিবেন! আর আমি!
শুভসংবাদ যেমন আগ্রহে মানুষ মানুষকে জানায়, বাড়ীর মেয়েরা তেমনি আগ্রহভরে আমাকে জানাইলেন যে, সেই ‘কালো বৌ’ আজ দু’মাস হইল, মারা গিয়াছে!
তাঁহারা ভাবিয়াছিলেন এ সংবাদে আমি সুখী বই অসুখী হইব না—নিজেও আমি তাহা মনে করিতাম—কিন্তু কই সুখী হইতে পারিলাম না তো! আমার মর্ম্মে মর্ম্মে একটা আঘাত বেদনা জাগিল; তাহার প্রতি আমার নিষ্ঠুর ব্যবহার স্মরণ করিয়া আমি এক মুহূর্ত্তে জাগরিত, সন্তপ্ত, অনুতপ্ত হইয়া উঠিলায়। তাহার প্রতি নিমেষের জন্য আমার যে করুণা জাগিয়া উঠিয়াছিল এই মৃত্যুসংবাদে তাহা জ্বলন্ত প্রেমরূপে হৃদয় দগ্ধ করিয়া