বিষয়বস্তুতে চলুন

পাতা:আঙুর - পাঁচুলাল ঘোষ (১৯১১).pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কাঙ্গাল।

 বংকু তাহার আফিসের কষ্টের কথা বলিতেছিল। আমি বলিলাম,—“তোমার যদি এত কষ্ট তো চল আমার সঙ্গে কাণপুরে, সেখানে ত্রিশ পঁয়ত্রিশ টাকার চাকরী একটা করে দিতে পারব।”

 বংকু বলিল,—“আর কিছু দিন যাক্।” আমি বুঝিলাম, বংকুর বাড়ী ছাড়িবার ইচ্ছা নাই। হাসিয়া বলিলাম, “ঐ তো মুস্কিল!-বাড়ী ছাড়তে চাও না!”

 বংকু কহিল, “সে জন্য নয় ভাই!—সত্য বলচি! আমি জিজ্ঞাসা করিলাম, “তবে আর কি জন্য?” বন্ধু বলিল, “আমাদের হেড্‌ জমাদার—লছমন সিংএর জন্য।”

 আমি একটু বিস্মিত হইয়া বলিলাম, “লছমনের জন্য!—দেখো, নাম ভুল করছ না তো?”

 বংকু কহিল, “না;—তবে শোনো।” এই বলিয়া কেরোসিনের ল্যাম্পটা একটু বাড়াইয়া দিয়া বংকু ভাল হইয়া বসিল। বসিয়া বলিতে আরম্ভ করিল,