বিষয়বস্তুতে চলুন

পাতা:আঙুর - পাঁচুলাল ঘোষ (১৯১১).pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
আঙুর

অসুখ।—আঃ! একটু নিশ্চিন্ত হইলাম! ভগবানকে ডাকিতে লাগিলাম—যেন পাঁচ দিনের ভিতর সাহেব না আসেন।

 ভগবান আমার প্রাণের আকুল আবেদন শুনিলেন, কিন্তু মহিম কৈ? সে তো টাকা দিয়া গেল না! মহা ভাবনায় পড়িলাম—টাকা পাওয়া দূরের কথা, মহিমের এখন দেখাই পাই না—যখনই যাই, মহিম বাড়ী নাই!

 টাকাকড়ির বিষয়ে পুরুষের শেষ সম্বল—স্ত্রীর গহনা। তাহাও অনেক দিন খোয়াইয়াছি। বৃথা ভাবনায় দশ দিন কাটিয়া গেল। সাহেব রোগমুক্ত হইয়া আফিসে ‘যয়েন’ করিলেন।

 আমি প্রাণ হাতে করিয়া নিত্য আফিস করিতে লাগিলাম; অপরাধীর মনের অশান্তি যে কি ভয়ানক এ কয় দিনে হাড়ে হাড়ে তাহা বুঝিলাম। সাহেব আমায় ডাকিতেছেন শুনিলেই আমার বুকটা ধড়াস্ উঠিত—ভাবিতাম, সাহেব বুঝি টের করিয়া পাইয়াছেন!

 কিন্তু সাহেব ‘ফ্যানে’র সম্বন্ধে কোন কথাই তুলিলেন না—ক্রমে আমিও টাকার কথা কতকটা যেন ভুলিতে লাগিলাম!