বিষয়বস্তুতে চলুন

পাতা:আত্মচরিত (৩য় সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Strytr' ) . ইস্পী পরিবারের মাতা ও দুই কন্যা 8ò è এমন পবিত্র নারী মূর্ত্তি অল্পই দেখিয়াছি। এরূপ সৌজন্য, এরূপ হীশীলতা, এরূপ পবিত্রত যে নারীমূর্ত্তিতে থাকে, তাহা এক বার দেখাও জীবনের একটা পরম লাভ । তৎপরে ফিরিবার সময় ক্যাথারিন বলিলেন, “এই সকল শিক্ষার উপায় বিধানের আয়োজনের ফল কি হইয়াছে, চল তোমাকে এক কৃষকেরা, ঘরে লইয়া দেখাই ।” এই বলিয়া এক কৃষকের ঘরে আমাকে লইয়া গেলেন.। সে র্যক্তি তখন ঘরে ছিল না। প্রবেশ করিয়া দেখি, সেটি যেন একটি ল্যাবরেটরি ; এত প্রকার কল, আরক, শিশি বোতল প্রভৃতি রহিয়াছে, এক পার্শ্বে একটি প্রকাণ্ড পুস্তকের আলমারি। ক্যাথারিন বলিলেন, “মানুষটা বিজ্ঞানের পরীক্ষা লইয়া এবং উদ্ভিদ বিদ্যা লইয়া পাগল।” আমি দেখিয়া বিস্মিত হইয়া গেলাম। তৎপরে আমি ষ্ট্রট ছাড়িয়া লণ্ডনে ফিরিলাম ।