নতুন বেগম নয়,—ইরাণ-তুরাণের কেউ নয়——বাদশা হুসেন শাহের কেউ নয়—তার হারেমের কেউ নয়— সে যে শিল্পীর নিভৃত গোপন মনের মন্দিরের দেবী—যে কোমল স্পর্শে তার হৃদয়-বীণায় মোহন রাগিণী বাজিয়ে তুলেছে—তার দৃষ্টিসম্পাতে তার হৃদয়-পদ্ম প্রত্যেক দলটি নিয়ে ফুটে উঠেছে। না— না—সে নতুন বেগম নয়— ইরাণ-তুরাণের কেউ নয়—বাদশা হুসেন শাহের কেউ নয়—তার হারেমের কেউ নয়—সে যে শিল্পীর নিভৃত গোপন হৃদয়-মন্দিরের প্রণয়িনী—যার গণ্ড কপোল কণ্ঠ শিল্পীর দৃষ্টিতে লাজ- লালিমার রক্তিমাভায় ছেয়ে গিয়েছে— যে শিল্পীর দৃষ্টি-বিনিময়ে তার রন্ধে রন্ধে, পুলক নিয়ে কেঁপে উঠেছে -না, সে বৃদ্ধ হুসেন শাহের নতুন বেগম নয়—সে যে চিরতারুণ্যের জীবন-মন্দিরে যুগযুগান্তরের সঙ্গিনী!
তারি, কেবল তারি ছবি সে আঁকবে? নতুন বেগম? নতুন বেগম?—নতুন বেগম বলে কেউ এই পৃথিবীতে নেই নেই নেই। নেই —এই ব্রহ্মাণ্ডে ইরাণ-তুরাণ বলে কোন স্থান নেই—বাদশা হুশেন শাহ্ বলে’ কোন ব্যক্তি নেই তার হারেম বলে কোন কারাগার নেই—সেখানে নতুন বেগম বলে কোন বন্দিনী নেই। আছে শুধু অনন্ত শূন্য অনন্ত অবসরের মাঝে দুটি তরুণ তরুণী, দুটি প্রেমিক প্রেমিকা—আছে শুধু দুটি হৃদয়, চারটি আঁখি, একটি অনন্তকালের নিবিড় চুম্বন। এই আর কিছুই নয়।
কেবল তারই ছবি সে আঁকবে। যে-ছবি সে আঁকবে—কেবলই কি তুচ্ছ রঙ দিয়ে? তুচ্ছ রঙ দিয়ে! তার হৃদয়
১৭