এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ইরাণী উপকথা।
একটী সত্য গল্প।
চুল গুচ্ছে গুচ্ছে তার অস্থি—চর্ম্ম—সম্বল কাঁধের ওপরে এসে পড়েছে। তরুণীর ধ্যানে এতদিন তার তা চোখেই পড়েনি। কল্পশেখর দুই হাতে মুখ চোখ ঢেকে সেইখানে বসে পড়ল।
মানুষের দেহ তার মনকে ব্যর্থ করেছে।