বিষয়বস্তুতে চলুন

পাতা:উড়িষ্যার চিত্র - যতীন্দ্রমোহন সিংহ (১৯১১).pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
উড়িষ্যার চিত্র

হুপ্” শব্দ করিয়া, সে গাছ হইতে অন্য গাছে লাফাইয়া পড়িল। গ্রামের বৃদ্ধ যণ্ডটি (প্রায় প্রত্যেক গ্রামেই একটি ধর্ম্মের ষাঁড় আছে) তাহার স্থূল-কৃষ্ণ ভীষণ শরীর বটগাছের শীতল ছায়ায় বিস্তৃত করিয়া অর্দ্ধনিমীলিত-নেত্রে রোমন্থন করিতেছিল; সে সেই “কুহু কুহু” রব শুনিয়া চক্ষু মেলিয়া তাকাইল ও ফোঁস্ ফোঁস্ শব্দ করিয়া, সেই কোকিলের প্রতি বিরক্তি প্রকাশ করিতে লাগিল। ইতিমধ্যে লাঙ্গলে বাধা দুইটি রলদ, লাঙ্গল টানিয়া হড় হড় শব্দ করিতে করিতে সেই গাছের তলে আসিতে লাগিল। তাহার পশ্চাৎ পশ্চাৎ একজন কৃষক একগাছা পাচন হাতে করিয়া “পিকা” (চুরট) খাইতে খাইতে, সেই বলদ দুটিকে তাড়াইয়া নিয়া চলিল। এই কৃষকের নাম মণিনায়ক।