[ ২ ]
এই সকল চিত্রে উড়িষ্যার বর্তমান সময়ের অবস্থা সকল যতদূর সম্ভব অবিকল অঙ্কিত করিবার প্রয়াস পাইয়াছি। চরিত্র- গুলির মধ্যে কয়েকটি বাস্তব নর-নারীর প্রতিকৃতি, আর কয়েকটি আমার কল্পনা-প্রস্তুত, কিন্তু তাহাদের উপাদান সত্যমূলক। যে বন্ধু আমাকে ইতিহাস লিখিতে অনুরোধ করিয়াছিলেন তাঁহার সান্ত্বনার জন্য বলি, সমাজের যথাযথ চিত্র যদি ইতিহাসের অঙ্গ হয়, তবে এ গ্রন্থও উড়িষ্যার বর্তমান সময়ের ইতিহাস-প্রণয়ন পক্ষে সহায়তা করিবে, আশা করি। এই হিসাবে সমাজ-চিত্র-বহুল উপন্যাসকে ভবিষ্যৎ ইতিহাসের পথ-প্রদর্শক বলা যাইতে পারে।
মদীয় উৎকলবাসী বন্ধু শ্রীযুক্ত বাবু রাজকিশোর দাস বি, এল, ডেপুটী কালেক্টর মহোদয় আমাকে উড়িষ্যার আচার- ব্যবহার-ঘটিত অনেক বিবরণ প্রদান করিয়া উপকৃত করিয়াছেন। সাহিত্যরথী সুহৃদর শ্রীযুক্ত দ্বীনেশচন্দ্র সেন এই পুস্তকের মুদ্রাঙ্কন বিষয়ে ব্যবস্থা করিয়া দিয়াছেন। তাঁহাদের নিকট কৃতজ্ঞতা স্বীকার করিতেছি।
পরিশেষে সানুনয় নিবেদন, উড়িষ্যা আমার জন্মস্থান নহে। অনেক স্থলেই অস্ত্রের নিকট গুনিয়া আমাকে বিবরণ সংগ্রহ করিতে হইয়াছে। সুতরাং ইহাতে আমার ভুল-ভ্রান্তি হওয়া আশ্চর্য্য নহে। এরূপ কোন ভুল-ভ্রান্তি কেছ দেখিলে আমাকে অনুগ্রহ-পূর্ব্বক জানাইবেন, আমি তাহা সংশোধন করিতে যত্নশীল হইব।
মাণিকগঞ্জ,
৪ঠা আশ্বিন, ১৩১০।