বিষয়বস্তুতে চলুন

পাতা:উড়িষ্যার চিত্র - যতীন্দ্রমোহন সিংহ (১৯১১).pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

উড়িষ্যার চিত্র

প্রথম খণ্ড

প্রথম অধ্যায়

নীলকণ্ঠপুর

 খোড়দহ বা খুড়দহ পুরী জেলার একটি মহকুমা। এই দেশটি ক্ষুদ্র ক্ষুদ্র শৈলমালা সমাকীর্ণ; সেজন্য ইহার প্রাকৃতিক সৌন্দর্য্য বড়ই মনোরম। সেই ছোট ছোট পাহাড়গুলি প্রায়ই বনে আবৃত; এই জন্য দূর হইতে গাঢ় নীলবর্ণ দেখায়। যখন চারি দিকের ক্ষেত্রসকল শ্যামল শস্যরাশিতে পরিপূর্ণ থাকে, তখন এই সকল পাহাড় দেখিয়া দূর হইতে মনে হয়, ইহারা কাহার ঢেউ?—নীল আকাশের ঢেউ, না সেই শ্যামল শস্যরাশির ঢেউ?

 খোড়দহ মহকুমার পূর্ব্ব প্রান্তে এইরূপ একটি ক্ষুদ্র পাহাড়ের পাদদেশে নীলকণ্ঠপুর গ্রাম অবস্থিত। গ্রামটির দক্ষিণাংশ নিবিড়