এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উদ্ভিদ-জ্ঞান
ভুমিকা
১। আমরা চারি ধারে গাছপালা দেখিতে পাই এবং গাছপালা
![]()
১ম চিত্র কাহাকে বলে, তাহার একটা মোটামুটি জ্ঞান আমাদের সকলেরই আছে। আমরা জানি যে, সচরাচর গাছের মূল মাটীতে পোতা থাকে এবং সে মূল আমরা প্রায় দেখিতে পাই না; তাহাদের গুঁড়ি বা কাণ্ড, শাখাযুক্তই হউক বা শাখাহীনই হউক (১ম চিত্র), মাটীর উপরে থাকে এবং ঐ সকল কাণ্ড ও শাখা-প্রশাখায় নানা আকারের সবুজ বর্ণের পাতা যোড়া থাকে। আমরা আরও জানি, এই সকল গাছে ক্রমে ফুল ধরে, পরে ঐ ফুল হইতে ফল হয় ও ফল পাকিলে উহার ভিতর বীজ হয়। এই সকল পাকা ফল বা বীজ মাটীতে পড়িলে তাহা হইতে অঙ্কুর বাহির হয়। সেই অঙ্কুর বড় হইলে তাহাকে চারা