বিষয়বস্তুতে চলুন

পাতা:এখানে দিনের রং বদলায় - আশিসরঞ্জন নাথ (২০২৪).pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আমার ম্যাজিক স্লেট

আমার ম্যাজিক স্লেটটা বড় মজার
যা লিখি তা-ই লিখে
ছবি আঁকলে ছবি আঁকে
আবার মুছে ফেললে মুছে যায় সব।
এমন মজার স্লেট আর পাওয়া যাবে কি না জানি না।

কেবল নিজের ভাগ্য লিখন লিখতে পারি না স্লেটে
এখানেই ম্যাজিক বিফল হয়ে যায়।

শুধু কি আমি!
আরও কত জন যে আঁকতে পারে না।
তবে অন্যের ছবি আঁকলে আঁকা হয়ে যায় অবলীলায়।

ভাবের ঘরে যারা করে চুরি
তাদের ছবি উজ্জ্বল হয়ে আঁকা হয়ে যায়।

নিজের ছবি আঁকতে পারি না ম্যাজিক স্লেটে
নিজের প্রতিবিম্ব দেখা যায় না কিছুতেই।

এখানে দিনের রং বদলায় ● ৪৫