দু’টি শালিক ও আমার দিন যাপন
দু’টি শালিকের সঙ্গে আমার দিন যাপন।
রোজ সকালে জানলার কাছে এসে
কিচির মিচির করে ঘুম থেকে জাগায়।
দরজা খুলতেই আনন্দে লাফালাফি করে।
ব্রিটানিয়া থিন অ্যারারুটের প্যাকেট খোলার
মচমচ আওয়াজে তাদের খুশির জোয়ার
যেন শুরু হয়।
দু’টো বিস্কুট ছুঁড়ে দিতেই চঞ্চুতে নিয়ে ফুড়ুৎ
করে উড়ে যায় কোথায় যেন।
ফিরে আসে আমার ভাত ঘুম ভাঙার পর।
আরেকপ্রস্ত বিস্কুট নিয়ে ফের ফুড়ুৎ।
সন্ধ্যা নেমে আসার আগে আরেকবার আসে ওরা
আমার জানলার কাছে।
বিস্কুটের টুকরো নিয়ে আমার দিকে
এমন ভাবে তাকায় আর তাদের ভাষায় কী
যেন চিক চিক করে কিছু বলে কিছুই বুঝি না তার।
তারপর উড়ে যায় কোন অজানায় জানি না।
পরদিন আসে আবার।
এভাবে রোজ আসে বিস্কুট খায়
আর উড়ে যায়।
এভাবে দু’টি শালিকের সঙ্গে দিন যাপন আমার।
অবসর জীবনের ওরা আমার নিত্য সঙ্গী।
এখানে দিনের রং বদলায় ● ৫২