বিষয়বস্তুতে চলুন

পাতা:এরাও মানুষ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় (১৯৫০).pdf/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তার নিজের দিক থেকে, বাতোয়ালাকে কি করে সে সাবাড় করবে?

 হুঁ! একটুখানি বিষ, সেঁকো বিষ। খাবার সময় বাতোয়ালার খাদ্যে যদি মিশিয়ে দিতে পারে! অবশ্য অন্য পন্থাও নিতে পারে, নেকড়ে যে পন্থা নেয়, তার একটা আলাদা আকর্ষণও আছে। কিন্তু তাতে একটা অসুবিধা থেকে যায়, প্রমাণ থেকে যেতে পারে। কিন্তু সেঁকো বিষ···সোজা···কোন প্রমাণ থাকে না।

 পাছে অন্ধকারে গাছের সঙ্গে ধাক্কা লাগে, কিংবা কোন বড় নুড়িতে হোঁচট লাগে, তাই মাটির দিকে মাথা করে এগিয়ে চলে···

 হাতের মশাল নিভে গিয়েছে···অন্ধকারে ফেলে দিয়েছে।

 গাঁয়ের চারদিকে বনের শুকনো পাতা আর শুকনো ঝোপে তারা আগুন লাগিয়ে দিয়েছে। গোল হয়ে আগুনের শিখা ওপরের দিকে উঠছে। তার আঁচ এসে পড়ছে সামনের পথের ওপর।

 সে শুধু ভাবে, একটি মাত্র চিন্তা, কি করে সে বাতোয়ালাকে বধ করবে! বধ তাকে করতেই হবে। অরণ্যের নিয়ম। নইলে তাকে নিহত হতে হবে।

 অপেক্ষা করে থাকবে সুযোগের জন্যে? না। সময় দেওয়া চলবে না। ইচ্ছে করে বাতোয়ালাকে ক্ষেপিয়ে দেবে?

১২৪