বিষয়বস্তুতে চলুন

পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
কড়ি ও কোমল।

কবি যে হল আকুল,
এ কি রে বিধির ভুল!
মথুরায় কেন ফুল
ফুটেছে আজি লাে সই!
বাঁশরী বাজাতে গিয়ে
বাঁশরী বাজিল কই?