অনেক দূর পর্য্যন্ত উঠিল। তখন ঈগল্ আপনার ও আপন শাবকগণের প্রাণনাশের সম্ভাবনা দেখিয়া, অতিশয় ভীত ও অস্থির হইল, এবং তৎক্ষণাৎ শৃগালীর শাবকটি ফিরাইয়া দিয়া বিনয়বাক্যে বারংবার এই বলিতে লাগিল, “আমি না বুঝিয়া অসৎ কর্ম্ম করিয়াছি। তুমি ক্ষমা ও দয়া করিয়া অগ্নি নির্ব্বাণ করিয়া দাও। আমি শপথ করিয়া বলিতেছি, আর কখনও এরূপ অসৎ কর্ম্ম করিব না।” ঈগলের বিনয়বাক্য ও প্রার্থনা শুনিয়া, শৃগালীর অন্তঃকরণে দয়ার উদয় হইল। তখন সে, অতিশয় যত্ন ও পরিশ্রম করিয়া, অবিলম্বে অগ্নি নির্ব্বাণ করিয়া দিল।
|
সদ্ভাব—মিত্রতা, বন্ধুত্ব। |
নীড়—বাসা, কুলায়। |
|