বিষয়বস্তুতে চলুন

পাতা:কবিতাকুসুমাঞ্জলি.pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতাকুসুমাঞ্জলি।
৫৭


আজন্ম বসতি করি, হিন্দু রাজঘরে,
দুর্ব্বল দেখিয়া হয় ত্যজিলে তাহায়,
স্বাধীন যবনগেহে গেলে তুমি পরে,
অধীনে কি পারে মণি! পুষিতে তোমায়।
না লাগিল ভাল তব যবন আলয়,
তাই বুঝি ত্যজিলে হে তার সহবাস,
সাহসিক সিকরাজে হইলে সদয়,
কিছু কাল পরে তার ছাড়িলে নিবাস।
যদিও তোমার মণি! ভারতের সনে,
সম্বন্ধবন্ধন আছে পূর্ব্বের মতন,
তবু তব স্বদেশের এই খেদ মনে,
আর কভু নাহি পাবে তব দরশন।
ভারতনিবাসী যদি রাজ্য দেশ পায়,
তথাচ স্বদেশমায়া ছাড়ে না কখন,
নিদয়! ত্যজিয়া তুমি এ সুখনিকায়,
দেখালে পাষাণধর্ম্ম, বুঝেছি এখন।
যবে তুমি হে পাষাণ! জাহাজে উঠিলে,
চেয়েছিল দীনভাবে দুর্ব্বল ভারত;
তুমি তাহে মনে কিছু খেদ না করিলে,
উচ্চপদ পেয়ে গেলে করি গর্ব্ব কত।