বিষয়বস্তুতে চলুন

পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৩).pdf/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কমলাকান্তের পত্র

তাড়াতাড়ির সময় চেনা যায় না; ষ্টেসনে গাড়ি থামলেই আত্মরক্ষার জন্য মাঝামাঝি শ্রেণীর লোকদের “দেড়া দেড়া” বলে’ চীৎকার করতে হয়। তা’তে দুটা অনর্থ ঘটে—একতো, তৃতীয় শ্রেণীর লোকতাড়ানর জন্য তাদের বিরাগ ভাজন হ'তে হয়; তারপর, তৃতীয় শ্রেণীর যাত্রীদের হ’তে তাঁরা যে উঁচু, এই অভিমানটা প্রত্যেকবারই প্রকট হ’তে হ’তে, অন্তর্নিহিত উত্তাপটা বেড়ে গিয়ে তাঁদের নৈতিক অবনতি সাধন করে। মাঝামাঝি শ্রেণীকে চিরদিনই—রেলের গাড়িতেই হ’ক বা জীবনের পথেই হ’ক, এই রকম আপনাদের বিশেষত্বটা জাহির করবার জন্য সদাই সজাগ থাকতে হয়, পাছে গোলা লোকের সঙ্গে মিশিয়ে গিয়ে তাঁদিকে কেউ চিন্‌তে না পারে এইজন্য সদাই self-conscious হ’য়ে, ত্রস্ত হ’য়ে, শিউরে আড়ষ্ট হ’য়ে থাকতে হয়; তাতে সকলদিকেই অস্বস্তির কারণ হ’য়ে উঠে।

 Genius যে তা’র সাতখুন মাপ; সে Convention মানে না, সে গতানুগতিক নয়। সে রেপরোয়া, আপনার পথ আপনি কেটে চলে; আর যে Genius নয়, গোলালোক, সে গড্ডলিকা প্রবাহে গা ভাসান দিয়ে নিশ্চিন্ত মনে চলে যায়। কিন্তু যে intermediate classএর লোক, অর্থাৎ গোলালোকও নয় এবং Geniusও নয়, সে সদাই অসুখী, আর তা’র ঝাঁজও অসহ্য। কবি বলেচেন—Unpretending mediocrity is good, and genius is glorious; but a weak flavour of genius in an essentially common person is detestable. It

১০৪